গুম, খুন ও জুলাই শহীদ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ মার্চ ২০২৬, ২০:৫০আপডেট : ১৮ মার্চ ২০২৬, ২০:৫০

‘আমরা বিএনপি পরিবার’এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান গুম, খুন ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের কাছে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব জেলায় এই পরিবারগুলোর কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,“প্রতিবছরই গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য ঈদ উপহার দেন জনাব তারেক রহমান। ২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোর মাঝেও উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবারের নতুন সরকারের এক মাসের মধ্যে অনেক কাজ হচ্ছে। উপহার বিতরণে কিছুটা দেরি হলেও জনাব তারেক রহমান তাদের ভুলে যাননি।”

তিনি জানান, এবারের ঈদে প্রায় উনিশটি পরিবার এই উপহার পাচ্ছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন,“প্রাথমিকভাবে পরিবারগুলোর ব্যাংক একাউন্ট সংগ্রহের কাজ শুরু হয়েছিল। সময় কম থাকায় সম্পূর্ণভাবে সম্ভব হয়নি, তবে খুব দ্রুত বিএনপি, অঙ্গসংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর টিমের মাধ্যমে প্রতিটি জেলায় ঈদ উপহার পৌঁছে যাচ্ছে।”

/এমকে/এম/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?