দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফাঁকা ঢাকায় কমেছে যান চলাচল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৬, ১৭:৪১আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৭:৪১

ঈদের ছুটিতে রাজধানীর ব্যস্ততা অনেকটাই কমে গেছে। তার ওপর দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরীর চিরচেনা কোলাহল যেন আরও স্তিমিত হয়ে পড়ে। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম ছিল। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ কম থাকায় কোথাও তেমন যানজট দেখা যায়নি। অনেক এলাকায় সড়ক প্রায় ফাঁকাই ছিল।

ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ায় গণপরিবহনেও যাত্রীসংখ্যা ছিল কম। একই কারণে বাজার, শপিংমল ও খোলা জায়গাগুলোতেও ছিল না স্বাভাবিক ভিড়। ফলে পুরো শহরে ছিল এক ধরনের নীরবতা।

ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা (ছবি: নাসিরুল ইসলাম)

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই বৃষ্টি চলতে পারে আগামীকালকেও।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
চার অঞ্চলে ঝড়ের আভাস
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম