ফাঁকা ঢাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে: ডিবিপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৬, ১৯:১৩ আপডেট : ২২ মার্চ ২০২৬, ২০:০০

ঈদুল ফিতরের ছুটি চলছে। এ সময় ঢাকা শহর প্রায় ফাঁকা। নাড়ির টানে অধিকাংশ নগরবাসী গিয়েছেন গ্রামে। এই সময় বাসা-বাড়িসহ নানা জায়গায় চুরি-ছিনতাই ঘটার আশঙ্কা থাকে। তবে ফাঁকা ঢাকার নিরপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। 

রবিবার (২২ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। 

সংবাদ সম্মেলনে ঈদে রাজধানী ফাঁকা, এই সময় নগরীর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের কিছুসংখ্যক সদস্য ঈদের ছুটিতে গেছে। তারপরও নিরাপত্তার জন্য যেটুকু দরকার সেটুকু নিয়েছি। কমিশনার ঈদের তিনদিন আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শুরু করেছেন। আমরা কিন্তু সারাদিন নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছি। আমরা প্রত্যেকটা পয়েন্টে পরিদর্শন করে দেখেছি, আমাদের ফোর্স আছে কিনা। ঈদে খুব বড় ধরনের কোনও ঘটেনি, আমরা ভালোভাবে পার করেছি, বাকি দিনগুলো আমরা ভালোভাবে পারবো আশা করি। 

ঈদের ছুটির সময় ডিবির টহল বাড়ানোর বিষয়ে তিনি বলেন, দিনে আমাদের ৮০টি এবং রাতে ৪০টি টিম টহলে থাকে। তাছাড়া স্ট্যান্ডবাই দুইটা টিম আছে। কেউ যদি আমাদেরকে কোনও সময় কল করে বা কোনও সাহায্য চায়, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে এটা রেসপন্স করি। 

সংবাদ সম্মেলনে ঈদের ছুটি ও পরবর্তী সময় বিয়ে বাড়ির গহনা বহনেও নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।  

ঈদে বাড়ি যাওয়া কেউ থানায় স্বর্ণালংকার রেখেছেন কিনা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, এটা আমরা জানি না। আমরা জনগণকে আহ্বান জানাছিলাম যে, ঈদের সময় থানায় স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস রাখতে পারবেন। আবার ব্যাংকের ভল্টেও রাখতে পারেন। আর বিশেষ করে টাকা বা কোনও মূল্যবান গহনা পরিবহনের ক্ষেত্রে আমরা নিরাপত্তা দেবো। ঈদের পরে বিভিন্ন জায়গায় বিয়ে হচ্ছে, কেউ যদি মনে করে যে হোটেল বা কমিউনিটি সেন্টারে থেকে বাড়ি পর্যন্ত গহনা নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা প্রয়োজন, তাহলে নিকটবর্তী থানায় বললে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেবো।

/এসএনকে/এসটি/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, আবারও শীর্ষে মিরপুর 
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
সর্বশেষ খবর
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম