জুলাইয়ের হত্যা চেষ্টা মামলায় ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তারেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৬, ১৪:১১আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১৪:৩১

হত্যা চেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে পুনরায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগে এ মামলা করা হয়।

বুধবার (২৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ফের গ্রেফতারের এ আদেশ দেন। 

কাফরুল থানার উপ-পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অতর্কিত হামলা এবং গুলি চালায়।

ঘটনার দিন ১৯ জুলাই, মামলার বাদী শাহ আলী প্লাজা এলাকা দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলে বাদীর পেটের ডান পাশে দুটি গুলি লাগে, যা পিঠ দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী বশির উদ্দিন ২০২৪ সালের ১০ অক্টোবর কাফরুল থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা আদালতে জানান, তরিকুল ইসলাম তারেক এর আগে কাফরুল থানার অপর একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। বর্তমান মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

/এএসএ/এমএএল/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু