কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৬, ১৮:৫৭আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১৮:৫৭

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে শহীদদের স্মরণে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ‘লালযাত্রা’। বুধবার (২৫ মার্চ) বিকেলে এ কর্মসূচির আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন প্রাচ্যনাট।

বিকেল সাড়ে ৪টায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ফুলার রোডের স্মৃতি চিরন্তন পর্যন্ত অগ্রসর হয়। লাল পোশাকে সজ্জিত নাট্যকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ প্রতিবাদী পথযাত্রা নগরজুড়ে সৃষ্টি করে এক ভিন্ন আবহ।

কালরাত্রি উপলক্ষে প্রাচ্যনাটের লালযাত্রা (ছবি: নাসিরুল ইসলাম)

আয়োজকরা জানান, ২৫ মার্চের গণহত্যার শিকার শহীদদের স্মরণ এবং বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানাতেই এ ‘লালযাত্রা’র আয়োজন। শহীদদের রক্ত ও আত্মত্যাগের প্রতীক হিসেবে ব্যবহৃত লাল রং এখানে শোক ও প্রতিবাদের ভাষা হয়ে ওঠে।

২০১১ সাল থেকে নিয়মিতভাবে এ আয়োজন করে আসছে প্রাচ্যনাট। প্রতি বছর কালরাত্রির প্রাক্কালে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, গণহত্যার ভয়াবহতা এবং ন্যায়বিচারের দাবি তুলে ধরা হয়।

শহীদদের স্মরণে লালযাত্রা (ছবি: নাসিরুল ইসলাম)

আয়োজকরা বলেন, শহীদদের রক্তে নির্মিত স্বাধীনতার পথের স্মৃতিকে ধারণ করেই এ লালযাত্রা এগিয়ে চলে—যেখানে প্রতিফলিত হয় ঐক্য, মানবতা ও প্রতিবাদের শক্তিশালী বার্তা।

/এসএমএস/এমএএল/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন 
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
‘বাংলাদেশ নয়, মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে’ 
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?