পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৬, ২০:১৭আপডেট : ২৫ মার্চ ২০২৬, ২০:১৭

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন। বুধবার (২৫ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী তাকে স্বাগত জানান এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি ইউএনএইচসিআরের অব্যাহত সমর্থন বিশেষ করে রোহিঙ্গা রেসপন্স প্ল্যানের আওতায় নেতৃত্বের ভূমিকার জন্য প্রশংসা করেন। 

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর সমাধান। ভাসানচর ও কক্সবাজারে মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি ব্যবহারিক পথ চিহ্নিত করতে বাংলাদেশ ইউএনএইচসিআর এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে।

বিদ্যমান তহবিল ঘাটতির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী জয়েন্ট রেসপন্স প্ল্যানের (জেআরপি) আওতায় খাদ্য, ওষুধ, পানি, স্যানিটেশন এবং শিক্ষাসহ সবচেয়ে জরুরি মানবিক চাহিদা পূরণে চলমান প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য ইউএনএইচসিআরের প্রতি আহ্বান জানান। গুরুত্বপূর্ণ এ ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে সহযোগিতা করতে উভয় নেতা সহমত পোষণ করেছেন।

ফ্রেইজসেন বছরের পর বছর ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং এ মানবিক সংকটে বাংলাদেশকে সহায়তা করার জন্য ইউএনএইচসিআরের অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

/এসও/এমএএল/
সম্পর্কিত
দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন