খাদ্য পরিধারণ কমিটির নেতৃত্বে খাদ্যমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৬, ১৬:২১আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৬:২১

দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও নীতিগত সিদ্ধান্তে সহায়তার জন্য ‘খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি)’ গঠন করেছে সরকার। ২২ সদস্যের এ কমিটির সভাপতি খাদ্যমন্ত্রী বা প্রতিমন্ত্রী। 

বৃহস্পতিবার ২৬ মার্চ খাদ্য মন্ত্রণালয় সুত্রে এ তথ্য জানা যায়। এর আগে গত মঙ্গলবার (২৪ মার্চ) এ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে। 

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, অর্থ, শিল্প, বাণিজ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, এটি দেশের সার্বিক খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখবে। খাদ্যশস্য উৎপাদনের পরিসংখ্যান, চাহিদা নিরূপণ, মজুত পরিস্থিতি, খাদ্য ব্যবস্থাপনা এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তাসংক্রান্ত বিষয় পর্যালোচনা করে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেবে। পাশাপাশি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাদ্যের নিশ্চয়তা এবং নিরাপদ খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে বাস্তব পরিস্থিতি বিবেচনায় দিক-নির্দেশনা দেবে এ কমিটি।

/এসআই/এমএএল/
সম্পর্কিত
নতুন পে-স্কেলে কার কত বাড়লো, কে পেলো বেশি
সশস্ত্র বাহিনীর জন্যও নতুন বেতন নির্দেশাবলি অনুমোদন
জুডিশিয়াল সার্ভিসের জন্য হবে আলাদা বেতনস্কেল
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ