স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৬, ১৭:৩২আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৮:১৩

সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেফতার মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি (ওরফে মিষ্টি সুবাস) ও রফিকুল ইসলামকে (ওরফে দুর্জয়) রিমান্ডে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত মিষ্টি সুবাসের দুই দিন এবং রফিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে।

মামলাটি আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিকে শনাক্ত করতে রিমান্ড প্রয়োজন।

আসামিপক্ষ জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৬ মার্চ দুপুরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ২০-২৫ জন ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবির প্লেকার্ড ব্যবহার করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেয়। পরে পুলিশ দুজনকে আটক করে এবং এ ঘটনায় মামলা করা হয়।

/এএসএ/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই