র‌্যা‌বের ডি‌জি হি‌সে‌বে দা‌য়িত্ব নি‌লেন আহসান হাবীব পলাশ

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৮ মার্চ ২০২৬, ১৪:৪২আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৪:৪২

র‌্যা‌পিড অ্যাকশন ব‌্যাটা‌লিয়‌নের (র‌্যাব) ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ দায়িত্বভার গ্রহণ ক‌রে‌ছেন।

শ‌নিবার (২৮ মার্চ) তি‌নি দা‌য়িত্বভার গ্রহণ ক‌রেন। সা‌বেক ডি‌জি অবসরপ্রাপ্ত অ‌তি‌রিক্ত আইজি‌পি এ কে এম শ‌হিদুর রহমা‌নের স্থলা‌ভি‌ষিক্ত হ‌লেন তিনি।

গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) আহসান হাবীবকে র‌্যাব ডিজি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তার দীর্ঘ চাকরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি ৪ এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙ্গামাটি, শরীয়তপুর এবং নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি পিবিআই হেডকোয়ার্টাসে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি পদোন্নতি সূত্রে রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ পদকে ভূষিত হন।

আহসান হাবীব পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া হতে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

/এসএন‌কে/আরকে/
সম্পর্কিত
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
র‌্যাবের অভিযানে স্টার্লিং সাবমেশিনগান উদ্ধার, সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
ডোবায় গৃহবধূর লাশ, তিন আসামি র‍্যাবের হা‌তে গ্রেফতার
সর্বশেষ খবর
২২৪ মিলিয়ন ইউরো খরচ করে মরিনহোর নতুন মিশন
২২৪ মিলিয়ন ইউরো খরচ করে মরিনহোর নতুন মিশন
বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, নায়িকা বললেন, ‘ভাই, শান্ত হোন’
বয়সে ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন, নায়িকা বললেন, ‘ভাই, শান্ত হোন’
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
দেশের নদীবন্দরে সতর্কতা সংকেত নেই, আবহাওয়া স্বাভাবিক
দেশের নদীবন্দরে সতর্কতা সংকেত নেই, আবহাওয়া স্বাভাবিক
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক