মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ মার্চ ২০২৬, ১১:৪০আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১১:৪০

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ এবং সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

রবিবার (২৯ মার্চ) প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল- ২ এ আবেদনটি দাখিল করেছে প্রসিকিউশন।

আবেদনটির ওপর আজ শুনানি হতে পারে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, মাসুদ উদ্দিন চৌধুরী এবং শেখ মামুন খালেদকে বিভিন্ন মামলায় গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মানবপাচার ও জালিয়াতির মামলায় গত ২৪ মার্চ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানবপাচার এবং নথিপত্র জালিয়াতির অভিযোগ রয়েছে। এছাড়া পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে

মামুন খালেদকে গ্রেফতারের পর জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

/বিআই/এম/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধসাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিল ৯ আগস্ট 
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান