যুব প্রশিক্ষণের নামে বিগত সময়ের দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৬, ১৬:৫৩আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৬:৫৩

যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, যুব প্রশিক্ষণের নামে গত ষোলো, সতের বছর অনেক বড় বড় দুর্নীতি হয়েছে। যারা সুযোগগুলো নিয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের উত্তরে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী এ কথা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে মূলতবি অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, আমি এখানে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমি আপনার সঙ্গে অনেকটাই একমত, অল্প সময় দায়িত্ব নেওয়ার পরে আমরা যেটা দেখেছি, বিগত ১৬ বছর ১৭ বছর এই যুব উন্নয়ন বা যুব প্রশিক্ষণের বিভিন্ন নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে। অনেক কিছু ইতোমধ্যে পরিলক্ষিত হয়েছে আমার দৃষ্টিতে। সেগুলো আমি আপাতত আমার কাছে পর্যবেক্ষণের জন্য রেখে দিয়েছি।

তিনি বলেন, বিগত সময় যেখানেই দুর্নীতি হয়েছে সেগুলোকে কীভাবে আমরা সুন্দরভাবে গুছিয়ে সমাধান করতে পারি– কারণ দুর্নীতিকে আমরা কখনোই কোনও প্রশ্রয় দেবো না। যারা অবৈধভাবে এই সুযোগগুলো নিয়েছেন তাদেরও আমরা বাছাই করে দ্রুত ব্যবস্থা নেবো। পাশাপাশি আমরা যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, সে অনুযায়ী কাজ করবো। ভবিষ্যতে প্রশিক্ষণগুলো যাতে একদম সঠিকভাবে করা হয়, সেগুলো আমি নিজে তদারকি করবো।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী