শাপলা চত্বর হত্যা মামলার তদন্তে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি থাকলেও রেহাই নেই: চিফ প্রসিকিউটর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ২২:৫৬আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২২:৫৬

শাপলা চত্বরের ঘটনায় হওয়া হত্যা মামলার তদন্তে রাষ্ট্রের প্রধান ব্যক্তি থাকলেও রেহাই পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (৩১ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল ইসলাম বলেন, “শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল ছিলেন প্রধান কুশীলব। এই ঘটনায় রাষ্ট্রের প্রধান ব্যক্তি থাকলেও তদন্ত থেকে বাদ পড়বেন না। এ মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করতে পারব বলে আশা করছি।”

তিনি বলেন, “আবদুল জলিল মন্ডলের বিরুদ্ধে অনেক আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা ছিল। আমরা তাকে খুঁজছিলাম। অবশেষে, তিনি গ্রেফতার হয়েছেন। তাকে আজ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।”

চিফ প্রসিকিউটর বলেন, “আগামী ৫ এপ্রিলের মধ্যেই প্রতিবেদন দাখিল সাপেক্ষে আমরা ফরমাল চার্জ দাখিলের চেষ্টা করবো। তবে, খুব সহসা শাপলা চত্বরের মামলাটির বিচার শুরু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি, যেন ফরমাল চার্জ দাখিল সাপেক্ষে বিচারকার্য দ্রুত শুরু হয়।”

শাপলা চত্বরের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল জলিলের ভূমিকা ছিল অনেক দাবি করে তিনি বলেন, “তার পরিকল্পনাতেই সব ঘটনা ঘটেছে, তদন্তে আমরা এমনই কিছু পেয়েছি। এ বিষয়ে আমরা আরও অনুসন্ধান করছি। আশা করছি, আগামী তারিখের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেয়ে যাবো।”

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তৎকালীন পুলিশ প্রধান বেনজীর আহমেদও রয়েছেন বলে চিফ প্রসিকিউটর জানান।

/বিআই/এবিএম/
সম্পর্কিত
হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ: চিফ প্রসিকিউটর
জুলাই শহীদদের ৮৩৪ জন শনাক্ত, আরও অনেকের লাশ নদীতে: চিফ প্রসিকিউটর 
মানবতাবিরোধী অপরাধে সাবেক স্বরাষ্ট্র ও যুগ্ম সচিবের বিরুদ্ধে তদন্ত শেষ 
সর্বশেষ খবর
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান