রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৬, ১৮:৩০আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৮:৩০

রাজধানীর তাঁতী বাজার ও কামরাঙ্গীরচরে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মুসলিম মিয়া (৫৫) নামের একজন আরোহী ও ভ্যানগাড়ি উল্টে জুবায়ের (১৩) নামে কিশোরের মৃত্যু হয়েছে।

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুসলিম মিয়ার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে জুবায়েরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মুসলিম মিয়ার ছেলে আবুল কাশেমের বরাত দিয়ে তিনি জানান, বুধবার (১ এপ্রিল) দুপুরে নিবেদিতা হাসপাতাল থেকে মেয়ে সোনিয়া ও তার ১৯ মাস বয়সী ছেলেকে নিয়ে কেরানীগঞ্জের বাসায় ফিরছিলেন। পথে দ্রুতগতির অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে রিকশাটি উল্টে গিয়ে রাস্তায় ছিটকে চাপা পড়ে গুরুতর আহত হন মুসলিম মিয়া।

পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে ও নাতি হাসান সুস্থ রয়েছেন।

অপরদিকে, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে কামরাঙ্গীচরের বেড়িবাধে ভ্যানগাড়ি উল্টে কিশোর জুবায়ের নিহত হন।

গুরতর আহত হওয়ার পর তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত একটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জুম্মন হোসেনের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, রাতে বাসার কাছে একটি গ্যারেজে রাখা ব্যাটারিচালিত রিকশাভ্যান নিয়ে জুবায়েরসহ দুই কিশোর চালানোর চেষ্টা করছিলেন। এ সময় সেটি উল্টে গিয়ে  দুর্ঘটনা ঘটে।

/এআইবি/এসএনকে/এম/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম