বাংলাদেশ–মাল্টা সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৬, ২১:১২আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২১:১২

বাংলাদেশ ও মাল্টা পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতা আরও জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা।

বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মাল্টার হাইকমিশনার রুবেন গাউসির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সৌজন্য সাক্ষাতে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

সাক্ষাতে হাইকমিশনার রুবেন গাউসি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় শামা ওবায়েদ ইসলামকে অভিনন্দন জানান এবং নতুন সরকারের আমলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

উভয়পক্ষ পারস্পরিক সুবিধাজনক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, লিঙ্গ সমতা এবং অভিবাসন খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য ভিসা সেবা সম্প্রসারণে মাল্টার প্রশংসা করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রে রাজনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী ২০২৬-২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য মাল্টার সমর্থন কামনা করেন।

এছাড়া, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন দুইপক্ষ। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করে শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

/এসও/এম/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
মোজতবা খামেনিকে নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীকে চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের