ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’: গ্রেফতারের পরদিনই অন্তুর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ এপ্রিল ২০২৬, ১৫:০৩আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৬:২২

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে জাহিদ অন্তুর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষে অ্যাডভোকেট জসীম উদ্দিন।

প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানান, আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত আসামিকে জামিন দিয়েছেন।

এদিন মামলার বাদীও আদালতে হাজির হয়ে জামিনের বিরোধিতা করেন বলে জানান তাহমিনা আক্তার।

যৌন নিপীড়নের অভিযোগ ওই ছাত্রী মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মামলা করেন। মামলার পর বুধবার সকালে গুলশান এভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেফতার করে পুলিশ। 

এদিকে আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করে বৃহস্পতিবার শুনানি করবেন বলে আদালতকে জানান। আদালত তাকে কারাগারে পাঠিয়ে আজ (বৃহস্পতিবার) জামিন শুনানির দিন ধার্য করেছিলেন। 

মামলার অভিযোগে জানা যায়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সেই সম্পর্ক ভেঙে গেলে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে ওই ছাত্রী মামলায় উল্লেখ করেন।

মামলায় বলা হয়েছে, জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা থাকায় ২৭ মার্চ সন্ধ্যায় তার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হয় এবং বাসায় যেতে বলেন।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি জাহিদের গুলশানের বাসায় যান। সেখানে জাহিদ তাকে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন আসামি। 

পরে তিনি কৌশলে জাহিদের বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

/এএসএ/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?