বাহরাইনে নিহত বাংলাদেশি তারেকের জানাজা সম্পন্ন, অংশ নেন রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৬, ১৬:৪১ আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৯:৫৯

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ঘিরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে নিহত বাংলাদেশি মোহাম্মদ তারেকের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিয়েছেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে দেশটির রাজধানী মানামার কানু মসজিদে তারেকের জানাজা অনুষ্ঠিত হয়।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারেকের মরদেহ সৌদি আরবের দাম্মাম হয়ে বাংলাদেশে পাঠানো হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে তারেকের মরদেহ গ্রহণ করবেন। সন্ধ্যা সোয়া ৬টায় মরদেহ ঢাকায় এসে পৌঁছানর কথা রয়েছে।

গত ১ মার্চ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন তারেক।

/এসও/আরকে/
সম্পর্কিত
রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৩, আহত ১৪
‘মাত্র এক ঘণ্টার মধ্যেই ইসরায়েলকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া সম্ভব’
মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের নিশানা করতে প্রস্তুত ইরান: নিউইয়র্ক টাইমস
সর্বশেষ খবর
ঢাকা থেকে সৌদির দুই রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়লো
ঢাকা থেকে সৌদির দুই রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়লো
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি
পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি
তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ, পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান স্পিকার
তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ, পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান স্পিকার
সর্বাধিক পঠিত
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা