তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণের পর ঢাবির দুই শিক্ষার্থীর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ এপ্রিল ২০২৬, ১৮:১২ আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১৮:১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় আত্মসমর্পণ করা দুই আসামিকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (৫ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু রায়হান ও রেদোয়ানুর রহমান পারভেজ। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ জানান, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের সপক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হলেও আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১৫ মার্চ এই মামলার আরেক আসামি মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী রাশেদ কামাল অনিক আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে আদালত থেকে পালিয়ে যান।

২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে হলের গেস্ট রুমে আটকে রেখে দফায় দফায় বেধড়ক মারধর করা হয়। প্রথমে তাকে খাবার খাইয়ে পরে স্ট্যাম্প ও হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় মামলা করেন। 

পুলিশের প্রাথমিক তদন্তে গাফিলতির অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন নারাজি দিলে মামলাটি পিবিআই-কে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। গত ১৫ ডিসেম্বর পিবিআই ২৮ জনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। গত ১০ মার্চ আদালত এই চার্জশিট গ্রহণ করে পলাতক ২২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া, ওই হলের আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ, ভূগোল বিভাগের আল হোসাইন সাজ্জাদ, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন শাহ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, ওয়াজিবুল আলম, ফিরোজ কবির, আব্দুস সামাদ, সাকিব রায়হান, ইয়াছিন আলী, ইয়ামুজ্জামান ওরফে ইয়াম, ফজলে রাব্বি, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান, রাতুল হাসান, সুলতান মিয়া, নাসির উদ্দিন, মোবাশ্বের বিল্লাহ, শিশির আহমেদ, মহসিন উদ্দিন ওরফে শাফি, আব্দুল্লাহিল কাফী, শেখ রমজান আলী রকি,  মনিরুজ্জামান সোহাগ,  রাব্বিকুল রিয়াদ এবং আশরাফ আলী মুন্সী। 

নিহত তোফাজ্জল হোসেনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। তিনি বরিশাল বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছিলেন। তবে বাবা-মা ও বড় ভাইকে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তিনি ভবঘুরের মতো জীবনযাপন করছিলেন। 

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
সাংবাদিক আলিফ হত্যার নেপথ্যে বড় চক্র, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
সর্বশেষ খবর
চিকিৎসক সেজে ঢামেকের জরুরি বিভাগে, আনসারের হাতে আটক
চিকিৎসক সেজে ঢামেকের জরুরি বিভাগে, আনসারের হাতে আটক
বিশ্বের সবচেয়ে খাড়া রেলপথে চড়ে পৌঁছে যান ডাইনোসরের উপত্যকায়
বিশ্বের সবচেয়ে খাড়া রেলপথে চড়ে পৌঁছে যান ডাইনোসরের উপত্যকায়
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চাইলো ঢাকা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চাইলো ঢাকা
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার: রংপুরে হরতালের ডাক
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার: রংপুরে হরতালের ডাক
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার