অবৈধ বাস কাউন্টার সরিয়ে নিতে সাত দিনের সময় দিলো ডিএমপি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ এপ্রিল ২০২৬, ২১:১০আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ২১:১০

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে শহরের অভ্যন্তরে থাকা অনুমোদনহীন সব আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সেই সঙ্গে সাত দিনের মধ্যে সংশ্লিষ্টরা এ বিষয়ে ব্যবস্থা না নিলে রুট পারমিট বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। রবিবার (৫ এপ্রিল) ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ারের সই করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত সব আন্তঃজেলা বাস মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নত নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে অনুমোদনহীন বা রুট পারমিট ব্যতীত পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টারগুলো অপসারণ করা প্রয়োজন। অনুমোদনহীন অবৈধভাবে আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার স্থাপন ও পরিচালনা, পার্কিং, যাত্রী ওঠা-নামা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করার ফলে মহানগরে অন্যান্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে মহানগরে রাত্রিকালেও ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে।” 

এই অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির সাত কার্যদিবসের মধ্যে ঢাকা মহানগরের অভ্যন্তরে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা (গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ) ব্যতীত অন্য কোনও স্থানে ওই কার্যক্রম পরিচালনা না করাসহ মহানগরের বিভিন্ন স্থানে যেসব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার রয়েছে, তা সংশ্লিষ্ট সবাইকে স্ব-উদ্যোগে অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৭, ৪৭, ৮২, ৯০ ধারাসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনের বিধান বলে ডিএমপির ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সামারি ট্রায়াল বা মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা (কারাদণ্ড-অর্থদণ্ড বা রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত ইত্যাদি) গ্রহণ করা হবে। 

বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
শব্দদূষণ রোধে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত