স্বতঃস্ফূর্ত আয়োজনের মধ্য দিয়ে চলছে পহেলা বৈশাখের প্রস্তুতি

ঢাবি প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৬, ২০:১২আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ২০:১২

দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে বরণ করবেন বাঙালিরা। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আয়োজনের মধ্য দিয়ে প্রস্তুতি চলছে পুরোদমে।

সোমবার (৬ এপ্রিল) বিকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কাজ করে যাচ্ছে। সাবেক শিক্ষার্থী ও শিক্ষকেরা তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচটি বড় মোটিফ বানানোর কাজ চলমান। যার মধ্যে রয়েছে হাতি, টেপা পুতুলের ঘোড়া, পায়রা, মোরগ এবং দোতারা।

চারুকলা অনুষদের বাইরে দেখা যায়, প্রতিবছরের ন্যায় বিভিন্ন ধরনের দেয়ালচিত্রের মাধ্যমে দেশজ সংস্কৃতিকে ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা। চারুকলার ভেতরে দেখা যায়, শিক্ষার্থীরা কাগজ ও মাটির সরার ওপর বিভিন্ন চিত্র অঙ্কন করে তা দর্শনার্থীদের কাছে বিক্রি করছে।

চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীরাই মূলত মোটিফগুলোর কাঠামো নির্মাণ করছিলেন। ঢাবির ভাস্কর্য বিভাগের সাজেদুল ইসলাম বলেন, “এবার শিক্ষার্থীদের অংশগ্রহণ গতবারের থেকে বেশি।” চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের আরেক শিক্ষার্থী সৌমিক ঘোষ বলেন, “শিক্ষার্থীরা গতবার বিভিন্ন কারণে অংশ না নিলেও এবার নিচ্ছে।”

গতবছর বাংলা নববর্ষ উদযাপনে বিভিন্ন কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশ স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতির কাজে অংশ নেয়নি। এর মূলে ছিল, ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করা।

উল্লেখ্য, পহেলা বৈশাখের এই শোভাযাত্রা এখন কেবল উৎসব নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। ইউনেসকো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আন্তর্জাতিক পরিসরেও এর গুরুত্ব বেড়েছে।

নববর্ষকে ঘিরে দেশজুড়ে আয়োজন করা হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশিত হবে পান্তা-ইলিশ ও পিঠাসহ ঐতিহ্যবাহী খাবার। জারি-সারি, ভাটিয়ালি ও বাউল গানের সুরে মুখর থাকবে গ্রাম থেকে শহর—সবখানেই ছড়িয়ে পড়বে উৎসবের আনন্দ।

/এবিএম/
সম্পর্কিত
বিশ্বকাপ ফাইনালে ঢাবি ক্যাম্পাসে নিয়ন্ত্রিত থাকবে বহিরাগত প্রবেশ
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’
ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
সর্বশেষ খবর
আজও সারা দেশে বৃষ্টির আভাস
আজও সারা দেশে বৃষ্টির আভাস
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
পানের প্রতীক দেখে চেনা যাবে এই উপজেলার ঐতিহ্য
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
হাঁসের বাচ্চা বেচাকেনা নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ