বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন 

দশ দিনে দুই আসনে প্রবাসী ভোট পড়েছে ২৮টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৬, ১৪:৫১আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৪:৫৫

আগামীকাল ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন। এ দুই আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ৭ হাজার ৩০৯ জন ভোটার। এরমধ্যে প্রবাসী ভোটার ১ হাজার ৬৬৪ জন। যাদের মধ্যে গত দশ দিনে ভোট দিয়েছেন ২৮ জন প্রবাসী। 

বুধবার (৮ এপ্রিল) এ তথ্য জানান ইসির আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিড ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান।

আজ সকাল ১০টা পর্যন্ত এ দুই আসনে ২৮ ব্যালট জমা পড়েছে বলে জানান সালীম আহমাদ খান। 

তিনি জানান, দুই আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ৭ হাজার ৩০৯ জন ভোটার। বগুড়া-৬ আসনে ১ হাজার ২৮১ জন প্রবাসীকে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ভোট দিয়েছেন ২৩ জন। আর রিটার্নিং কর্মকর্তা পেয়েছেন তিনটি ব্যালট। এ আসনেই দেশের ভেতরে ভোট দিতে নিবন্ধন করা ২ হাজার ৪৫৫ জনকে ব্যালট পাঠানো হয়েছে। ভোট দিয়েছেন ৮৪৪ জন এবং রিটার্নিং কর্মকর্তা পেয়েছেন ৬১৬টি ব্যালট।

অন্যদিকে শেরপুর-৩ আসনে ৩৮৩ জন প্রবাসীকে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ভোট দিয়েছেন পাঁচজন এবং রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট জমা পড়েছে একটি। আর এ আসনে দেশের ভেতরে ভোট দিতে ৩ হাজার ১৯০ জনকে পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ভোট দিয়েছেন ১৪৯৫ জন এবং রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট এসেছে ১২৪৫টি।

তিনি আরও জানান, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনের পোস্টাল ব্যালটে ভোট নেওয়া শুরু হয়েছে গত ৩০ মার্চ থেকে। দুই আসনের নির্বাচন হবে আগামীকাল বৃহস্পতিবার (এপ্রিল ৯)। ভোট গ্রহণ করা হবে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সেক্ষেত্রে বিকেল সাড়ে চারটার মধ্যে পোস্টাল ব্যালটে দেওয়া ভোট পৌঁছাতে হবে রিটার্নিং কর্মকর্তার কাছে। 
 
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট চালু করে ইসি।

গত ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের ভোটে জয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে ইসি আসনটি শূন্য ঘোষণা করে পুনরায় তফসিল ঘোষণা করা হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আট দিন আগে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন কমিশন (ইসি) এ আসনের নির্বাচন স্থগিত করে।
 
বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।
 
শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

 

/এএজে/এমএএল/
সম্পর্কিত
৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ