আবু সাঈদ হত্যা মামলার রায়ে সন্তুষ্ট নয় আসামিপক্ষ, করবে আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৬, ১৮:০১আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৮:২৬

রংপুরের আবু সাঈদকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অন্যান্য আসামিকে  বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে, এ রায়ে খুশি নয় আসামিপক্ষের আইনজীবীরা। আপিলের কথা জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, “আমরা এই রায়ে সংক্ষুব্ধ। রায়ে শুধু চার্জের শিরোনাম বলা হয়েছে। কিন্তু, যুক্তিগুলো কী সেটা আলোচনায় আসেনি। যেমন ২০টির অধিক আর্গুমেন্ট বা রিটেন সামআপ করেছিলাম, সেই বিষয়গুলো কিন্তু এখানে ঘোষিত যেটুকু ‘সাবস্ট্যান্স অব দ্য ফাইন্ডিংস’ এবং ‘দ্য অপারেটিভ পার্ট অব দ্য জাজমেন্ট’ ঘোষণা করা হয়েছে, তাতে কিন্তু আমরা এটা শুনতে পাইনি।”

তিনি আরও বলেন, “শুধু ‘ডিগ্রি অব পানিশমেন্টটুকু’ শুনতে পেয়েছি। পরিপূর্ণ রায়টি পাওয়ার পরে বিচার-বিশ্লেষণ করে আপিল করবো। আমরা বিশ্বাস করি, আপিল শুনানি শেষে ন্যায়বিচার পাবো এবং আসামিদ্বয় (ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি) খালাস পাবেন।”

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম শহীদ হন তিনি। এই হত্যার ঘটনা ছাত্র-জনতার আন্দোলনকে তীব্রভাবে বেগবান করে। আন্দোলন এতই তীব্র হয়েছিল যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।

আবু সাঈদের হত্যার ঘটনায় হওয়া মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিন জনকে যাবজ্জীবন ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

/বিআই/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
ঢামেকে গৃহকর্মীর মরদেহ ফেলে যাওয়া ৩ জন রিমান্ড শেষে কারাগারে
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ