সিটিটিসি প্রধানের সঙ্গে জাপান সিটিইউ প্রধানের সাক্ষাৎ

বাংলা ট্রইবউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৬, ১৯:৩২আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১৯:৩২

জাপানের কাউন্টার টেররিজম ইউনিটের ডিরেক্টর জেনারেল মি. মহোসাকি কাওরু দক্ষিণ এশিয়া অঞ্চলে সন্ত্রাসবিরোধী কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফর করছেন। সফরকালে তিনি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, সাক্ষাৎকালে উভয় পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে এই বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 
/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সর্বশেষ খবর
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
মাঝ আকাশে যাত্রীর তাণ্ডবে জরুরি অবতরণ, তার আগে সিটেই ‘বন্দি’
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান