মানবতাবিরোধী মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্যগ্রহণ পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৬, ১৭:১৪আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৭:১৬

চব্বিশের জুলাই-আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৫ এপ্রিল) সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আরও এক সপ্তাহ সময় চান। তার আবেদনের প্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

জানা গেছে, সালমান-আনিসুলের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে, অসুস্থতার কারণে হাজির হতে পারেননি সাক্ষী। এ জন্য সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করা হয়।

এদিকে, আজ সকালে এ মামলার দুই আসামিকেই কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তবে, সাক্ষ্য না হওয়ায় তাদের পুনরায় কারাগারে নেওয়া হয়।

২০২৫ সালের ৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে গত ১২ জানুয়ারি সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। যদিও নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছেন তারা। গত ২২ ফেব্রুয়ারি শুরু হয় সাক্ষ্যগ্রহণ। তাদের বিরুদ্ধে হত্যা, উসকানি, প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ এনে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।

/বিআই/এবিএম/
সম্পর্কিত
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
এবার আদালতে গ্রেফতার রফিকুল, সঙ্গে সাড়ে ৪ লাখ টাকার জাল নোট
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
সর্বশেষ খবর
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
২৫ বছরের কারাদণ্ডের পরও শেষ হয়নি বিচার, এবার নতুন মামলায় সালমান রুশদির হামলাকারী
২৫ বছরের কারাদণ্ডের পরও শেষ হয়নি বিচার, এবার নতুন মামলায় সালমান রুশদির হামলাকারী
নাহিদকে ধন্যবাদ জানালেন মার্কিন রাষ্ট্রদূত 
নাহিদকে ধন্যবাদ জানালেন মার্কিন রাষ্ট্রদূত 
রান্নার সময় সবুজ হয়ে গেলো গরুর মাংস, এলাকায় চাঞ্চল্য 
রান্নার সময় সবুজ হয়ে গেলো গরুর মাংস, এলাকায় চাঞ্চল্য 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার