কেরানীগঞ্জে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৬, ১৩:৪৩আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৪৩

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতাররা হলেন—মো. জিতু ও হুমায়ুন হোসেন রনি। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকালে র‍্যাব-১০, সিপিসি-১ (যাত্রাবাড়ী ক্যাম্প)-এর একটি দল তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতার জিতুর বিরুদ্ধে কদমতলী থানায় ১২টি এবং হুমায়ুন হোসেন রনির বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

/এসএনএস/এম/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের