কেরানীগঞ্জে চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৯আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৯

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চীনা নাগরিকদের একটি প্রকল্পে ডাকাতির ঘটনায় মোবাইল ফোনের সূত্র ধরে ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতাররা হলেন— মাসুদ রানা, নাছির পিয়াদা, হৃদয় মীর, রোমান শেখ ও মো. মামুন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ১৫–২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দক্ষিণ কেরানীগঞ্জের ‘ইয়াং জি জিয়াং’ প্রকল্পে প্রবেশ করে। শ্রমিকদের শিফট পরিবর্তনের সময় সুযোগ নিয়ে তারা মূল ফটক দিয়ে ভেতরে ঢোকে। এরপর গার্ডরুমে থাকা দুই নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলে এবং নিচতলায় থাকা এক চীনা নাগরিককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ডাকাতরা কয়েকটি দলে বিভক্ত হয়ে লুটপাট চালায়।

এ সময় প্রকল্পের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয় এবং এক চীনা নাগরিক বাধা দিলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত ওয়েন জিনহুয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

র‍্যাব জানায়, লুট হওয়া মালামালের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের আইফোন ও স্মার্টফোন, তিনটি দামী ঘড়ি এবং প্রায় ৭ লাখ টাকা নগদ অর্থ ছিল। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ডাকাতদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ওই মোবাইলের তথ্য বিশ্লেষণ করে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে তিনটি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, দুটি বিদেশি মোবাইল ফোন এবং ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, নাছির পিয়াদার বিরুদ্ধে পিরোজপুরের মঠবাড়িয়া থানায় এবং চট্টগ্রামের বোয়ালখালী থানায় দুটি মামলা রয়েছে। রোমান শেখের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি ছিনতাই মামলা রয়েছে। ডাকাতির ঘটনায় নতুন মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে র‍্যাব।

/এসএন‌কে/এম/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের