‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা: ৬ জনের চার দিনের রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৬, ১৬:১৮ আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৬:১৮

ঢাকার মোহাম্মদপুর এলাকায় ‘আধিপত্যের বিরোধে’ কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা মামলায় ৬ জনের চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ুশ, তুহিন বিশ্বাস, রাব্বি কাজী, সুমন ওরফে পাখির পোলা সুমন, রানা এবং রাসেল ওরফে পিচ্চি রাসেল।

প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১২ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে প্রতিপক্ষের কয়েকজন মিলে ইমনকে কুপিয়ে আহত করে। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন তার মা ফেরদৌসী এ ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

মামলার পর এ ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) আদালতে তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সাধন কুমার মন্ডল। ওইদিন আসামিদের কারাগারে পাঠিয়ে আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন রাখেন আদালত। 

আজকের শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে শফিকুল ইসলাম (শফিক)সহ কয়েকজন রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের চার দিন করে রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, এলেক্স ইমন গত ১২ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে বাসা থেকে বের হয়ে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে যান। সেখানে পূর্ব শত্রুতার জেরে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। আশপাশের লোকজনের খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এএসএ/এমএএল/
সম্পর্কিত
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল 
‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: বাউফলের সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে
সর্বশেষ খবর
কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে
কারাবন্দী সাবেক আইনমন্ত্রীসহ ৪ জন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের