বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৫আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৪

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আবু ইউসুফ।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানিয়েছেন, গত ১৩ এপ্রিল তার শরীরের প্লাটিলেট কমে যাওয়ায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।

মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিলে ১৩তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন।

/এসআই/এমএএল/
সম্পর্কিত
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
এলডিসি উত্তরণে আরও তিন বছর চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?