মোহাম্মদপুরে ‘লম্বু আসাদুল’ হত্যায় গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৬, ১০:২৭আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৭

রাজধানীর মোহাম্মদপুরে ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।
গ্রেফতার আসামিরা হলেন- মো. আসাদুল ইসলাম (২০) ও মো. শাওন (২৮)। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) র‌্যাব-২ এর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। 

র‌্যাব জানায়, রাত প্রায় ১টার দিকে মোহাম্মদপুর থানার মেট্রোহাউজিং এলাকার তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খান ইটখোলা এলাকায় ভিকটিম আসাদুল হক ওরফে ‘লম্বু আসাদুলের’ (২৮) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বুকে ও পিঠে আঘাতের চিহ্ন ছিল।

ঘটনার পর র‌্যাব-২-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঘটনার সময় আরও কয়েকজনের সঙ্গে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল। র‌্যাব জানায়, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে অন্য জড়িতদের ধরতে অভিযান চলছে।

গ্রেফতারদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম