তিন মাসের শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ বাবা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭

ঢাকার মিরপুরের দারুসসালাম থানার বর্ধনবাড়ী এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ বাবা অপূর্বর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ এপ্রিল) ভোরের দিকে। 

দারুসসালাম থানার ওসি এসএম জাকারিয়া জানান, ওই শিশুটি তার মায়ের পাশে বিছানায় শুয়ে কান্নাকাটি করছিল। এতে বিরক্ত হয়ে তার সৎ বাবা অপূর্ব স্ত্রীকে বাচ্চার কান্না থামাতে বলেন। 

তবে এরপরও শিশুটির কান্না থামছিল না। একপর্যায়ে অপূর্ব শিশুটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং অভিযোগ অনুযায়ী তিনি শিশুটির মুখ চেপে ধরেন। এতে শিশুটি শ্বাসরোধ হয়ে মারা যায়।

শিশুটির মা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন আসে এবং অপূর্বকে ঘটনাস্থলেই আটক করে। পরে স্থানীয়রা থানায় খবর দেয় এবং পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ওসি জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির মা রাজিয়া খাতুন বাদী হয়ে দারুসসালাম থানায় হত্যা মামলা করেছেন। 

তিনি আরও বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন, এরপরও প্রাথমিকভাবে জানতে পেরেছেন, শিশুটির বাবা মাদক কারবারি, বর্তমানে তিনি মাদক মামলায় জেল হাজতে রয়েছেন। সপ্তাহখা‌নেক আগে অপূর্বকে বিয়ে করেন শিশুটির মা রাজিয়া খাতুন। 

 

/এআইবি/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী