গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রশ্নে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ এপ্রিল ২০২৬, ১৬:৪৩আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৬:৫০

রাজধানীসহ সারাদেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না— জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সচিব, শ্রম মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ঠদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 

রবিবার (১৯ এপ্রিল) এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা।  শুনানিতে রিটকারীর সঙ্গে ছিলেন অ‍্যাডভোকেট তানজিম আল ইসলাম ও রওশন আরা।

এর আগে রাজধানীসহ সারাদেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা। রিটে গৃহকর্মীদের নিয়ে করা আইনের যথাযথ কার্যকরের নির্দেশনা চাওয়া হয়েছে। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
ঢামেকে গৃহকর্মীর মরদেহ ফেলে যাওয়া ৩ জন রিমান্ড শেষে কারাগারে
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন 
সর্বশেষ খবর
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ
চার মাসে চার বইয়ের দোকানে পুলিশি অভিযান, আতঙ্কে হংকংয়ের প্রকাশনা জগৎ
চার মাসে চার বইয়ের দোকানে পুলিশি অভিযান, আতঙ্কে হংকংয়ের প্রকাশনা জগৎ
প্রকৃতির রঙে সাজানো এক স্বপ্নের রাজ্য কেরালা, যার পথে পথে মুগ্ধতা
প্রকৃতির রঙে সাজানো এক স্বপ্নের রাজ্য কেরালা, যার পথে পথে মুগ্ধতা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা