বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ১০:৪৬আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৬

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা। দিনদিন শহরটির বাতাসের মান অবনতির দিকে যাচ্ছে। তবে, আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার বায়ুরমান অন্যসব দিনের তুলনায় ভালো। আজ ‘মধ্যম মানের’ পর্যায়ে রয়েছে ঢাকার বায়ু। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭ শহরের তালিকায় ঢাকা আজ ২১তম স্থানে রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ৮৩।

এদিকে, দূষিত বাতাসের শহরের তালিকায় ১৯৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। ১৯১ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে থাইল্যান্ডর চিয়াং মাই, নেপালের কাঠমুণ্ডু ও ভারতের কলকাতা।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ছয়। তালিকায় এরপরেই রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড, ডেনমার্কের কোপেনহাগেন, অস্ট্রেলিয়ার সিডনি ও নরওয়ের অসলো।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

/এবিএম/
সম্পর্কিত
দিল্লিতে তিন বছরে ১১৩৩ ভবন ধস, ঝুঁকিতে কারা?
বায়ুদূষণে বিশ্বজুড়ে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে কুচিং
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
সর্বশেষ খবর
ভেজাল ঠেকাতে ৭ মাসে ১২১০ খাদ্য নমুনা পরীক্ষা
ভেজাল ঠেকাতে ৭ মাসে ১২১০ খাদ্য নমুনা পরীক্ষা
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় এমবাপ্পে-ইয়ামাল, ফিরলেন মেসি
ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় এমবাপ্পে-ইয়ামাল, ফিরলেন মেসি
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক