তাহসান খানের ইউএনএইচসিআর শুভেচ্ছাদূত পদ নবায়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৬, ১৪:৩৪ আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৪:৩৪

জনপ্রিয় গায়ক, গীতিকার, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত হিসেবে তার দায়িত্ব নবায়ন করেছেন।

বুধবার (২২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে নিজ দায়িত্ব নবায়ন করেন তিনি।

এ সময় তাহসান বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ৯ বছর পেরিয়ে গেছে। একটি টেকসই সমাধান না আসা পর্যন্ত তাদের প্রতি সহানুভূতিশীল থাকা জরুরি। 

তিনি আরও বলেন, ‘‘আমি এমন সব পরিবারের সঙ্গে কথা বলেছি যারা অকল্পনীয় ক্ষতি ও কষ্টের শিকার হয়েছেন। তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি আমাকে অনুপ্রেরণা দেয়। আমি তাদের গল্পগুলো সবার কাছে তুলে ধরতে চাই।’’

বাংলাদেশে ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে তাহসান ২০২১ সালে  প্রথম নিযুক্ত হন। এরপর থেকে তিনি সচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা এবং শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করে আসছেন। কক্সবাজারের ক্যাম্পগুলো পরিদর্শন, শরণার্থীদের সঙ্গে যোগাযোগ এবং বিশ্ব শরণার্থী দিবসের মতো কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, তাহসান দীর্ঘদিন ধরে শরণার্থীদের পক্ষে একটি শক্তিশালী কণ্ঠস্বর। তার এই সম্পৃক্ততা সহানুভূতি ও দায়িত্ববোধের প্রতিফলন, যা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৫ সালে কক্সবাজারের একটি শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিদর্শন করেন তাহসান। তিনি ঘটনাটিকে রোহিঙ্গাদের চলমান দুর্ভোগের একটি মর্মান্তিক উদাহরণ হিসেবে উল্লেখ করেন। শরণার্থীদের অনেকেই নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে তিনি জানান। তবে যতদিন তা সম্ভব না হচ্ছে, ততদিন তাদের পাশে থেকে সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন, যাদের অধিকাংশই কক্সবাজারের ৩৩টি ঘনবসতিপূর্ণ ক্যাম্পে অবস্থান করছেন—যা বিশ্বের বৃহত্তম শরণার্থী বসতিগুলোর একটি। দীর্ঘ সময় ধরে বসবাসের ফলে তাদের শিক্ষা, জীবিকা ও ভবিষ্যৎ সুযোগের প্রবেশাধিকার সীমিত হয়ে পড়েছে।

ইউএনএইচসিআরের ৩৬ জন শুভেচ্ছাদূতের একজন হিসেবে তাহসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার এই নিয়োগ নবায়ন সংস্থাটির আস্থা এবং শরণার্থীদের প্রতি যৌথ অঙ্গীকারের প্রতিফলন—যাতে এই সংকট বিশ্ববাসীর দৃষ্টি থেকে হারিয়ে না যায়। 

 

/এসও/এমএএল/
সম্পর্কিত
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
দাতাদের সহায়তার খরা, ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: ইউএনএইচসিআর
সর্বশেষ খবর
অবৈধ অভিবাসন নিয়ে ইতালির কড়া বার্তা
অবৈধ অভিবাসন নিয়ে ইতালির কড়া বার্তা
সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের বিশেষ উদ্যোগ 
সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের বিশেষ উদ্যোগ 
অবরোধে স্থবির সাজেক, পর্যটকশূন্য রিসোর্ট-কটেজ
অবরোধে স্থবির সাজেক, পর্যটকশূন্য রিসোর্ট-কটেজ
বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে
বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান