জলাবদ্ধতা ও ডেঙ্গু মোকাবিলায় ‘ক্র্যাশ প্রোগ্রামে’ নামছে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৬, ২১:২১আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ২১:২১

আসন্ন বর্ষা মৌসুমে নগরীর সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে আগেভাগেই বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সম্ভাব্য জলাবদ্ধতার স্থান চিহ্নিত করে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একইসঙ্গে বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে বিশেষ প্রচারাভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গুলশান নগর ভবনে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।

সভা শেষে ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকার এয়ারপোর্ট রোড, মিরপুরসহ যেসব স্থানে বৃষ্টি হলে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেসব অঞ্চলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য ড্রেন ও খালের পানিপ্রবাহ সচল রাখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএনসিসির প্রধান প্রকৌশলী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন বর্ষায় ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে বিশেষ প্রচারাভিযান চালানোর বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইসঙ্গে মশার উৎপত্তিস্থল ধ্বংসের চলমান কার্যক্রম আরও জোরদার করার জন্য ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দ্রুততার সঙ্গে কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ লক্ষ্যে ডিএনসিসির ১০টি জোনে পৃথক ১০টি মনিটরিং টিম গঠন করে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া বর্ষা মৌসুমে ঢাকা শহরে ব্যাপকহারে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় ডিএনসিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় হোসেনী দালান সড়ক
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানালেন স্থানীয় সরকারমন্ত্রী 
কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযান
সর্বশেষ খবর
টানা দুই দফা কমলো স্বর্ণের দাম
টানা দুই দফা কমলো স্বর্ণের দাম
আনচেলত্তি জানালেন, স্কটল্যান্ডের বিপক্ষে ফিরছেন নেইমার
আনচেলত্তি জানালেন, স্কটল্যান্ডের বিপক্ষে ফিরছেন নেইমার
চীনে রফতানি তিনগুণ বাড়তে পারে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন সম্ভাবনা
চীনে রফতানি তিনগুণ বাড়তে পারে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন সম্ভাবনা
জার্মানিকে শীর্ষস্থান থেকে সরাতে ব্রাজিল সময় নিলো এক ম্যাচ
জার্মানিকে শীর্ষস্থান থেকে সরাতে ব্রাজিল সময় নিলো এক ম্যাচ
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?
রুপির বিপরীতে শক্তিশালী টাকা, সবচেয়ে বেশি লাভবান কারা?