নানি-দাদীদের না বলা গল্প নিয়ে বই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৬, ১৭:৪৫আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৭:৪৫

নানি-দাদীদের মুখে বলা গল্পগুলো নিয়ে বিভিন্ন আড্ডায় আলাপ তো অনেকে হয়েছে। কিন্তু, সেই গল্পগুলো সীমাবদ্ধ ছিল সেই আড্ডার মধ্যেই। সেই গল্পগুলো নিয়ে বই প্রকাশের উদ্যোগ নিয়েছে ‘দ্য রিডিং সার্কেল (টিআরসি)’, প্রকাশিত হয়েছে ‘স্টোরিজ মাই গ্র্যান্ডমা (নেভার টোল্ড মি)’ গল্প সংকলন। গল্পগুলো লিখেছেন এই সার্কেলের সদস্যরা। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে বইটির মোড়ক উন্মোচন করেন দ্য রিডিং সার্কেলের সদস্যরা।

বইটিতে গল্প আছে ১২টি। বইটি সম্পাদনা করেছেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক রাজিয়া সুলতানা খান। গল্পগুলো লিখেছেন টিআরসির প্রতিষ্ঠাতা নিয়াজ জামান, নাওয়ার ফাইরুজ, তানভির হক, ক্রিস্টিন নিকোলা ম্যারি পল, রাযা আলী, মারিয়াম ইস্পাহানি, সউদা আখতার, আমিনা আহমেদ, ফারহানা সেহাব উদ্দিন, লামিয়া সুলতানা কাঁকন, আসিফুর রহমান এবং রাজিয়া সুলতানা খান।

বইটির মুখবন্ধ লিখেছেন সরকার হাসান আল জায়েদ, প্রচ্ছদ তৈরি করেছেন আনিসুজ্জামান সোহেল। বইটি প্রকাশিত হয়েছে নিম্ফিয়া পাবলিকেশন থেকে।

স্টোরিজ মাই গ্র্যান্ড মা নেভার টোল্ড মি বইয়ের মোড়ক। ছবি: সংগৃহীত

বইটি প্রসঙ্গে লেখকরা জানান, এই বইটি পরিবারগুলোতে লুকিয়ে থাকা গল্পগুলোর প্রতি মুগ্ধতা থেকে লেখা হয়েছে। এর ভেতরে অনেক গোপন রহস্যগুলো যত্ন সহকারে লিপিবদ্ধ করা হয়েছে। অনেক অজানা কথা নানী-দাদীদের মাধ্যমে বেরিয়ে এসেছে।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাজিয়া সুলতানা খান বলেন, “আমাদের সংস্কৃতি জুড়ে, দাদী এবং বয়স্ক নারীরা এই জাতীয় গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংরক্ষকদের মধ্যে রয়েছেন। এই মৌখিক ঐতিহ্যগুলো কথোপকথন, স্মৃতি এবং অভিজ্ঞতার মাধ্যমে নারীদের জায়গাগুলোতে ভাগ করে নেওয়া হয়েছিল। এই কথাগুলো আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি। তবে উপদেশ, ঘুমপাড়ানি গান এবং প্রতিদিনের উপাখ্যানে গল্পগুলো বোনা হয়েছিল।”

তিনি আরও বলেন, “এই সংকলনের ধারণাটি টিআরসি রিডিং সার্কেলের আলোচনা থেকে শুরু হয়েছিল। সভার সময়, আমরা প্রায়শ এমন গল্পগুলো শেয়ার করেছিলাম যা আমদের দাদী-নানি বা মা বলেছিলেন। এই কথোপকথনগুলো ধীরে ধীরে একটি সংগ্রহে একত্রিত করার ধারণাটি জাগিয়ে তুলেছিল। এটি এমন একটি ধারণা যা বেশ কয়েক বছর আগে প্রথম কল্পনা করা হয়েছিল। করোনা মহামারির কারণে এই উদ্যোগ ঝিমিয়ে পড়ে। গত বছরের গোড়ার দিকে আমি সেই ধারণাটি পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভেবেছিলাম পরিবারগুলোতে যে লুকিয়ে থাকা রহস্য থাকে অন্বেষণ করা, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছ থেকে তা আকর্ষণীয় হবে।”

/এসও/এবিএম/
সম্পর্কিত
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
পুরাণ, স্মৃতি ও ক্ষতের ভেতর জন্ম নেয় ‘সে এক ফলের ঘ্রাণ’
অন্ধকারের ভেতর আলো 'জানালাবিহীন ঘর'
সর্বশেষ খবর
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?