‘বাইরে বের হলেই বিপদ’, উচ্চ তাপমাত্রা নিয়ে ভাইরাল পোস্ট কতটা সত্য?

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ১৭:৫৫আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৭:৫৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘উচ্চ সতর্কতা’ শিরোনামে একটি বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে- আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত নির্দিষ্ট সময়ে তাপমাত্রা ৪৫ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এবং সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এমন কোনও সরকারি সতর্কতা জারি করা হয়নি; বার্তাটি ভুয়া ও বিভ্রান্তিকর।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর জানিয়েছে, উচ্চ তাপমাত্রা ও করণীয় সংক্রান্ত যে বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, সেটির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। ‘ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্স’-এর বরাত দিয়ে প্রচারিত ওই বার্তাও সঠিক নয় বলে স্পষ্ট করেছে সংস্থাটি। একইসঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরও বলা হয়, ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে যে বার্তাটি ছড়ানো হচ্ছে, সেটিও তাদের পক্ষ থেকে প্রচার করা হয়নি।

আবহাওয়া সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশে তাপপ্রবাহের সময় তাপমাত্রা বাড়লেও ৫০ ডিগ্রি সেলসিয়াসের মতো চরম পর্যায়ে পৌঁছানো বাস্তবসম্মত নয়। ফলে ভাইরাল বার্তায় উল্লেখ করা তাপমাত্রার তথ্য অতিরঞ্জিত।

এছাড়া বার্তায় মোবাইল ফোন বিস্ফোরণের আশঙ্কা, নির্দিষ্ট সময়ে বাইরে বের না হওয়ার নির্দেশসহ নানা আতঙ্ক সৃষ্টিকারী তথ্য দেওয়া হয়েছে, যা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত নয় এবং জনমনে অযথা ভয় তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, গরমে সতর্ক থাকা জরুরি হলেও যাচাই ছাড়া এ ধরনের বার্তা শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে জনমনে অযথা আতঙ্ক তৈরি হয় এবং প্রকৃত জরুরি বার্তার গুরুত্বও কমে যায়। তাই তাপপ্রবাহ সংক্রান্ত সঠিক তথ্য জানতে সরকারি সংস্থা ও বিশ্বস্ত গণমাধ্যমের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ১৯৭২ সালের ১৮ মে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে কখনও দেশের তাপমাত্রা ৫০ ডিগ্রিতে উঠবে, এখন পর্যন্ত এ ধরনের কোনও সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ (২৫ এপ্রিল) থেকে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা কমবে। এপ্রিলের শেষ কয়েকদিন এবং মে মাসের শুরুর দিনগুলো কিছুটা স্বস্তিদায়ক হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

/এসএনকে/এম/
সম্পর্কিত
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
দূষিত বাতাসের বৈশ্বিক তালিকায় ১০ নম্বরে ঢাকা, শীর্ষে কোন শহর 
সর্বশেষ খবর
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?