‘দেশে কয়েকশ মব সন্ত্রাসের ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ এপ্রিল ২০২৬, ১৮:৫৬আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৮:৫৬

দেশে কয়েকশ’ মব সন্ত্রাসের ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা সমাজকে গ্রাস করছে। শুধু শক্তি প্রয়োগ বা আইন দিয়ে উগ্রবাদ দূর করা যাবে না, কারণ উগ্রবাদীরা তাদের কর্মকাণ্ডকে ধর্মীয় দায়িত্ব মনে করে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর পল্টনে একটি হোটেলে ‘মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়। 

গোলটেবিল বৈঠকে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

হোসাইন মোহাম্মদ সেলিম বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘‘আজ বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন ও বাক-স্বাধীনতা হরণের এক পৈশাচিক উৎসব চলছে। ফিলিস্তিন ও মিয়ানমারের উদাহরণ টেনে তিনি বলেন, জাতিসংঘসহ বৈশ্বিক ব্যবস্থা শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় চরমভাবে ব্যর্থ হয়েছে।’’

বাংলাদেশের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি জানান, ‘‘গত কয়েক বছরে দেশে কয়েকশ’ মব সন্ত্রাসের ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা সমাজকে গ্রাস করছে।’’ তিনি জোর দিয়ে বলেন, ‘‘মানুষের তৈরি প্রচলিত শাসনব্যবস্থা ও মতাদর্শগুলো ব্যর্থ হয়েছে, তাই একমাত্র মহান আল্লাহর দেওয়া ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই শান্তি ফিরে আসা সম্ভব।’’

উগ্রবাদ নির্মূলের বিষয়ে তিনি ভিন্নধর্মী প্রস্তাব পেশ করে বলেন, ‘‘শুধু শক্তি প্রয়োগ বা আইন দিয়ে উগ্রবাদ দূর করা যাবে না, কারণ উগ্রবাদীরা তাদের কর্মকাণ্ডকে ধর্মীয় দায়িত্ব মনে করে। এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী আদর্শিক ‘পাল্টা বক্তব্য’। কোরআন ও হাদিসের প্রকৃত ব্যাখ্যা তুলে ধরে উগ্রবাদীদের অপব্যাখ্যা খণ্ডন করতে হবে। ইসলামে ব্যক্তিগত বা গোষ্ঠীগতভাবে সশস্ত্র হামলা বা হত্যাকাণ্ড চালানোর কোনও সুযোগ নেই।’’

এ সময় তিনি সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ, ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সঠিক আদর্শ প্রচার, মুসলিম বিশ্বে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সমঝোতা এবং বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের মধ্যে সংলাপ বৃদ্ধিসহ কিছু প্রস্তাবনা পেশ করেন।

আলোচনায় অংশ নেন ও বক্তব্য দেন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাশের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, মানবজমিনের নির্বাহী সম্পাদক শামীমুল হক এবং এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান, গ্রিন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দৈনিক কালবেলার বার্তা প্রধান ও বিশেষ প্রতিনিধি মো. কবির হোসেন এবং দ্য ফিন্যান্সিয়াল পোস্টের মার্কেটিং ডেপুটি ম্যানেজার মো. মেহেদী হাসান, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, ডা. মাহবুব আলম মাহফুজ, এসএম সাসমুল হুদা, গণমাধ্যম যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা চৈতীসহ সাংবাদিক, কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।



 

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
দেশে গত ছয় মাসে কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: সংসদীয় কমিটি
বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়
অজ্ঞাত স্থান থেকে রায়হানের বার্তা, ‘ওয়েট অ্যান্ড সি’, নতুনরা ভয়ংকর হয়ে উঠবে
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই