বুয়েট ছাত্র সানি হত্যা মামলার প্রতিবেদন দিতে জোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ১৫:৩৬আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৫:৩৬

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি হত্যা মামলায় তদন্ত সংস্থাকে প্রতিবেদন জমা দিতে জোর নির্দেশ  দিয়েছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল)  ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এএসআই মুনিয়া আক্তার এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘এদিন বাদীপক্ষ থেকে মামলাটি নৌ-পুলিশ সংস্থা উত্তোলন করে সিআইডি অথবা পিবিআইকে তদন্তভার ন্যাস্ত করার আবেদন করা হয়। আদালত আবেদন নাকচ করে নৌ-পুলিশকে প্রতিবেদন জমা দিতে তাগাদা দিয়েছেন।’’

এদিন মামলার বাদী হাসানুজ্জামান মামলাটি নৌ-পুলিশের কাছ থেকে নিয়ে সিআইডি অথবা পিবিআইকে তদন্তভার ন্যাস্ত করার আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার শুরু থেকে অর্থাৎ ২০২২ সালের ১৫ জুলাই থেকে নৌ-পুলিশ মামলাটি তদন্ত করে আসছে। কিন্তু তদন্তে কোনও অগ্রগতি উদঘাটন করতে পারেনি। বুয়েটের একজন মেধাবী ছাত্র হত্যার ঘটনা হওয়া সত্ত্বেও ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে কোনও অগ্রগতি করতে পারেনি। যে কারণে একটি গুরুত্বপূর্ণ হত্যা মামলার বিচার অনিশ্চিত হয়ে পড়ছে। এ কারণে নৌ-পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার উত্তোলন করে পুলিশের আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তদন্ত করার মতো অভিজ্ঞতা সম্পন্ন সিআইডি বা পিবিআই-এর ওপর তদন্তভার ন্যাস্ত করার আবেদন করেন তিনি।

তারপক্ষে অ্যাডভোকেট আবু তৈয়ব শুনানি করেন। শুনানি নিয়ে আদালত আবেদন নামঞ্জুর করেন।

এদিকে এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল। তবে মামলার তদন্ত সংস্থা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ি প্রতিবেদন জমা দিতে পারেনি। এজন্য প্রতিবেদন জমার দিন রাখা হয়েছে আগামী ২ জুন।

২০২২ সালের ১৪ জুলাই বিকালে ঢাকা জেলার দোহার থানাধীন মৈনট ঘাটে ১৫ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি। বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম সেশনের ছাত্র সানির বাবার নাম হারুন অর রশীদ। তার রাজধানীর হাজারীবাগে।

নিখোঁজ হওয়ার পর সানির সন্ধানে নামে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডুবুরি দল। ওইদিন রাতে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ১৫ জুলাই বেলা ১১টা ২৬ মিনিটে মৈনট ঘাট থেকে ওই বুয়েট শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১৫ জুলাই বিকালে সানির বড় ভাই হাসানুজ্জামান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সানির সঙ্গে ঘুরতে যাওয়া অন্য ১৫ বন্ধুকে। মামলা দায়েরের পর গ্রেফতার করা হয় তাদের। বর্তমানে তারা সবাই জামিনে আছেন।

আসামিরা হলেন— শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু।

 

/এএসএ/এপিএইচ/
সম্পর্কিত
অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা
১৬টি হত্যাকাণ্ড, এখন কোন ‘ট্রেন্ড’ ফলো করছে অপরাধীরা
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
সর্বশেষ খবর
চামড়া রফতানি ১০-১২ বিলিয়ন ডলারে উন্নীত করতে রোডম্যাপ হবে: শিল্পমন্ত্রী
চামড়া রফতানি ১০-১২ বিলিয়ন ডলারে উন্নীত করতে রোডম্যাপ হবে: শিল্পমন্ত্রী
তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথে স্থগিত হলো সংসদের প্রশ্নোত্তর পর্ব
তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথে স্থগিত হলো সংসদের প্রশ্নোত্তর পর্ব
বাবা-মা বের হতে পারলেও পারেনি দুই শিশু, ঘরের মধ্যেই মৃত্যু
বাবা-মা বের হতে পারলেও পারেনি দুই শিশু, ঘরের মধ্যেই মৃত্যু
‘বজ্রপাতপ্রবণ এলাকায় মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে সরকার’
‘বজ্রপাতপ্রবণ এলাকায় মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে সরকার’
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল