নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ এপ্রিল ২০২৬, ২০:৫৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ২১:৪৭

নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হল বটতলায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নিউমার্কেট থানা উপ-পরিদর্শক এসআই শাহাদাত।  

তিনি জানান, সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ৫ থেকে ৬টি গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে মৃত ঘোষণা করেন। 

মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় পাওয়ার চেষ্টা চলছে। 

/আইএ/এআইবি/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
সড়কে ঝরলো কলেজের হিসাবরক্ষকসহ দুজনের প্রাণ
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ