শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৬, ১৬:৩৪ আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৬:৩৪

রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় মজা খাওয়ানোর কথা বলে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. সোহান আলম তপুর (২৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামিকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নিদেশ দেন ট্রাইব্যুনাল।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সাহেকীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

মামলার সূত্রে জানা গেছে, আসামি সোহান বাদীর পূর্ব পরিচিত। সেই পরিচয় ধরে ভুক্তভোগীর পরিবার চিকিৎসার জন্য ঢাকার কদমতলী থানাধীন এলাকায় আসামির বাসায় ওঠেন। ২০২৩ সালের ৮ মে রাত ৮টার দিকে ভুক্তভোগীর শিশুকে কদমতলী থানাধীন মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউট সুইপার গলিতে নিয়ে যায় সোহান। ওইদিন রাত ২টার দিকে আসামি ওই শিশুকে হাসপাতালে দিয়ে যায়।

পরদিন সকাল বেলায় আসামি ওই শিশুর মাকে জানায় শিশুটি চোখে ব্যথা পেয়েছে। তখন ওই মা মেয়েকে কখন, কোথায় ও কীভাবে ব্যথা পেয়েছে বলে জিজ্ঞাসা করে। জবাবে ভিকটিম জানায়, আসামির নানির বাসায় নিয়ে খাওয়া-দাওয়া করিয়ে অভিযুক্ত সোহান মজার জিনিস খাওয়ানোর কথা বলে তাকে শয়নকক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর আসামি এই ঘটনার কথা কাউকে বলতে নিষেধ করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। এই ঘটনায় ভিকটিমের আত্মীয় মো. সাজ্জাত হোসেন বাদী হয়ে মামলার করেন।

মামলার পর একই বছরের ১৪ মে আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর থেকে আসামি কারাগারে আটক রয়েছে।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর কদমতলী থানার এসআই মো. মহসীন চৌধুরী আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বিচারকালে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে হত্যার পর মাটিচাপা: অভিযোগপত্রে নারাজি দেবেন মা
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন