এসএসসি প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণার দায়ে গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৬, ১৮:১১আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১৮:১১

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস’ সংক্রান্ত ভুয়া প্রচারণা চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারা হলেন–মো. সাজেদুল ইসলাম সাইফ ও তাউসিফ রহমান রিসাদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে র‍্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ সদর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন। 

র‌্যাব জানায়, সম্প্রতি তাদের গোয়েন্দা শাখা একটি চক্রের তথ্য পায়, যারা অনলাইনে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার অপচেষ্টা চালাচ্ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কেরানীগঞ্জ এলাকায় নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর কামরাঙ্গীরচরের হাসান নগর ঝাউলাহাটি এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোনসেট ও নগদ ৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা প্রায় ছয় মাস আগে ‘ব্যাট ম্যান ওয়াইল্ড’ (BAT MAN WILD) ও ‘ব্যাট ম্যান’ (BATMAN) নামে টেলিগ্রামে গ্রুপ খুলে প্রতারণা শুরু করেন। তারা ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।

র‌্যাব আরও জানায়, জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসগুলো প্রাথমিক বিশ্লেষণ করে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে।

র‌্যাব কর্মকর্তা সোনালী সেন বলেন, এ ধরনের কার্যক্রম শুধু আইনত দণ্ডনীয় নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট এবং শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। 

তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্দেহজনক কোনও কার্যক্রম চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ