‘শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ মে ২০২৬, ১৬:০৬আপডেট : ০১ মে ২০২৬, ১৬:০৬

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া কখনই সমৃদ্ধ, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। দুঃখজনক হলেও সত্য প্রতি বছর মে দিবসে রাজনৈতিক দল ও শাসকগোষ্ঠী শ্রমিকদেরকে বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে তাদের অধিকার প্রতিষ্ঠায় কারও কোনও আন্তরিকতা দেখা যায় না।

শুক্রবার (১ মে) দুপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনের লেবার পার্টির দলীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. ইরান বলেন, অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। গার্মেন্টস শ্রমিক, কৃষি শ্রমিক, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, প্রবাসী শ্রমিকসহ সব মেহনতী মানুষের অক্লান্ত পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি অবহেলিতও তারাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক শ্রমিক পরিবার দুবেলা ঠিকমতো খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। অথচ লুটপাট, দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে একটি শ্রেণি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিগত দিনে শ্রমিক আন্দোলন দমনে হামলা-মামলা, গুম-খুন ও নির্যাতনের সংস্কৃতি চালু করা হয়েছে- যা স্বাধীন দেশের জন্য লজ্জাজনক। মে দিবসে শ্রমিকবান্ধব বুলি আওড়ালেই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয় না। শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে বাস্তব পদক্ষেপ নিতে হবে। যারা শ্রমিকের রক্ত-ঘাম শোষণ করে ক্ষমতা ও সম্পদের পাহাড় গড়েছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

লেবার পার্টির মহানগর আহ্বায়ক এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, দফতর সম্পাদক মো. মিরাজ খান, ঢাকা জেলার সমন্বয়কারী শেখ মোহাম্মদ আলী, মহানগর সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী,  মহানগর ছাত্রমিশনের সদস্য সচিব মো. সিয়াম মোল্লা, পল্টন থানা সদস্য সচিব মো. সুমন খন্দকার, ছাত্রমিশন নেতা মোহাম্মদ সাব্বির হোসেন প্রমুখ। 

সভা পরিচালনা করেন পল্টন থানা লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. মিঠুন।

 

 

/এমকে/এমএএল/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
জামায়াত মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী: শফিকুর রহমান
আগামী মে দিবসে ৯ লাখ শ্রমিক নিয়ে সমাবেশ করতে চান নজরুল ইসলাম খান
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ