গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণ, বাংলাদেশসহ ১১ দেশের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৬, ১৭:১৪আপডেট : ০১ মে ২০২৬, ১৭:১৪

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন ১১ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। হামলার নিন্দা জানিয়ে ১১ দেশের পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। শুক্রবার (১ মে) এই বিবৃতি দেওয়া হয়। গাজার মানবিক বিপর্যয়ের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে একটি শান্তিপূর্ণ বেসামরিক মানবিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।

বিবৃতিতে যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নিন্দা জানিয়েছেন তারা হলেন— মালদ্বীপ, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, জর্ডান, লিবিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, স্পেন ও তুরস্ক।

বিবৃতিতে বলা হয়, জাহাজগুলোর ওপর ইসরায়েলি হামলা এবং আন্তর্জাতিক জলসীমায় মানবিক কর্মীদের বেআইনিভাবে আটকে রাখা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এসব দেশের মন্ত্রীরা বেসামরিক কর্মীদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং তাদের অবিলম্বে মুক্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্ত্রীরা আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং এই লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের নৈতিক ও আইনি বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানান।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ 
সর্বশেষ খবর
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ