মাহমুদুল হত্যা: চতুর্থ দফায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ মে ২০২৬, ১৯:৩১ আপডেট : ০২ মে ২০২৬, ১৯:৩১

বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (অব.) আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য চতুর্থ দফায় তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শনিবার (২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই শামীম হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন আফজাল নাছের। ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে ২৯ মার্চ গভীর রাতে সেনাবাহিনীর এই সাবেক লেফটেন্যান্ট কর্নেলকে আটক করে গোয়েন্দা পুলিশ।

পরদিন জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় ওইদিন তাকে ৬ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত।এরপর বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আরও চার দফায় ১১ দিনের রিমান্ডে পাঠানো হয়।

গত ১৭ ও ২০ এপ্রিল দেলোয়ার হত্যা মামলায় ফের তিন দিন করে তাকে রিমান্ডে পাঠান আদালত। এরপর আদালত তাকে মাহমুদুল হত্যা মামলায় ২৩ এপ্রিল চার দিন, ২৭ এপ্রিল দুই দিন এবং ২৯ এপ্রিল তিন দিনের রিমান্ড দেন। 

তিন দফায় ৯ দিনের রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই মোহাম্মদ আশরাফুল আলম।

আফজাল নাছেরের পক্ষে তার আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল করে জামিন চেয়েছিলেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ অগাস্ট উত্তরা পূর্ব থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন মাহমুদুল হাসান। বিকাল ৪টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুট ওভার ব্রিজের নিচে আন্দোলনকারীরা পৌঁছালে আসামিরা ‘তাদের ওপর গুলিবর্ষণ’ করে। এ সময় মাহমুদুল হাসান গুলিবিদ্ধ হন। তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় এ হত্যা মামলা করা হয়।

/এআইসি/এমএএল/
সম্পর্কিত
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
সাজা শুনে আদালত থেকে পালালেন আসামি
ঘটনাস্থল চট্টগ্রাম মহানগর হলেও ফজলে করিম ছিলেন অন্য আসনের এমপি: ট্রাইব্যুনালে আইনজীবী
সর্বশেষ খবর
নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লে
নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লে
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ আসছে শনিবার, দাফন মিরপুরে
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ আসছে শনিবার, দাফন মিরপুরে
প্লেবয় ম্যাগাজিন প্রতিষ্ঠাতার স্ত্রী চরিত্রে জেসিকা, সিদ্ধান্ত বদলের অনুরোধ ক্রিস্টালের
প্লেবয় ম্যাগাজিন প্রতিষ্ঠাতার স্ত্রী চরিত্রে জেসিকা, সিদ্ধান্ত বদলের অনুরোধ ক্রিস্টালের
সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির