অস্ট্রেলিয়ান হাইকমিশনের সিডিএ’র সঙ্গে সিটিটিসি প্রধানের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৬, ১৬:৫৩আপডেট : ০৪ মে ২০২৬, ১৬:৫৩

অস্ট্রেলিয়ান হাইকমিশনে চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) ক্লিনটন পবকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সিটিটিসি প্রধান মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সোমবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে সিটিটিসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে উভয়পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। 

এছাড়াও সাক্ষাৎকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। ক্লিনটন পবকে বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই বৈঠক দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। উভয়পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
নেপালে নিখোঁজ প্রেমিক, অ্যাপলের কাছে লোকেশন ডেটা চেয়েও পেলেন না তরুণী
হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা