‘জঙ্গিবাদের ঝুঁকি না থাকলে সতর্কতা জারি করতো না সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৬, ১৩:৪১ আপডেট : ০৫ মে ২০২৬, ১৩:৪১

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘‘দেশে জঙ্গি আছে কি নেই- এ নিয়ে আমি যে মন্তব্য করেছি, প্রায় একই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য এবং আমার বক্তব্যের মধ্যে প্রকৃতপক্ষে খুব বেশি পার্থক্য নেই।’’

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে দেশে এক্সট্রিমিজম বা উগ্রবাদের অস্তিত্ব রয়েছে। তিনি হয়তো ‘জঙ্গিবাদ’ শব্দটি ব্যবহার করতে চাননি, কিন্তু মূল বক্তব্যে আমাদের মধ্যে কোনও বড় পার্থক্য নেই। এটিকে জঙ্গিবাদ বলুন বা উগ্রবাদ বলুন, এক ধরনের নিম্নমাত্রার ঝুঁকি বা লো-ইনটেনসিটি থ্রেট যে আছে, সেটি অস্বীকার করার সুযোগ নেই। না হলে সরকার সতর্কতা বা এলার্ট জারি করত না।’’

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে জঙ্গিবাদের বিষয়টি অনেক ক্ষেত্রে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছিল এবং সেটিকে রাজনৈতিক ন্যারেটিভ তৈরির অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার অন্যদিকে কেউ যদি বলে দেশে একেবারেই কোনও উগ্রবাদ বা চরমপন্থা নেই, সেটিও বাস্তবসম্মত নয়। দুটি অবস্থানই নেতিবাচক।

ডা. জাহেদ বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে এ নিয়ে অনেক রসিকতা হয়েছে- আমি নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়েও বেশি গোয়েন্দা তথ্য জানি। বিষয়টি দেখে আমার ভালোই লেগেছে। তবে বাস্তবতা হলো, এ ধরনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরকার সব তথ্য সবসময় প্রকাশ্যে বলতে পারে না। ঝুঁকি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে অবগত।’’

তিনি বলেন, ‘‘যখনই গ্রেফতার বা উল্লেখযোগ্য কোনও ঘটনা ঘটবে এবং সরকার মনে করবে জনগণকে জানানো প্রয়োজন, তখন যথাসময়ে তা জানানো হবে। আমি এটুকু বলতে পারি, আগে যে ঝুঁকির কথা বলা হয়েছিল, এখন সেই ঝুঁকি অনেকটাই কমেছে এবং ধীরে ধীরে আরও কমছে। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় কিছু সতর্কতামূলক ব্যবস্থা এখনও বহাল রাখা হয়েছে। আমার ধারণা, এই পরিস্থিতি দীর্ঘদিন স্থায়ী হবে না।’’

/জেইউ/এমএএল/
সম্পর্কিত
ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনে বিরোধী দল না এলে বিতর্কের সুযোগ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর