মানবপাচারের অভিযোগ: বাংলাদেশি ট্রাভেল এজেন্সিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৬, ১৩:১৬আপডেট : ০৭ মে ২০২৬, ১৩:২০

অবৈধ মানবপাচার ও প্রতারণার অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের’ বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য সরকার। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিকের যুক্তরাজ্যে থাকা সব সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের ‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচার নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫’-এর আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিষ্ঠানটি উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের রাশিয়ায় পাঠাতো। তবে সেখানে পৌঁছানোর পর তাদের ভয়াবহ শোষণের মুখে ফেলা হতো এবং অনেককে জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হতো।

তদন্তে উঠে এসেছে, ‘ড্রিম হোম ট্রাভেলস’ রাশিয়ার সেবা খাতে চাকরির বিজ্ঞাপন দিয়ে লোক নিয়োগ করলেও বাস্তবে তাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো। যুদ্ধে যেতে অস্বীকৃতি জানালে নির্যাতনেরও অভিযোগ পাওয়া গেছে।

গত বছর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চক্রের মূল হোতা আলমগীর ও প্রতিষ্ঠানের ব্যবসায়িক অংশীদার তামান্নাকে নেপাল পালিয়ে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে সিআইডি।

সিআইডির তথ্য অনুযায়ী, মাসে দুই থেকে আড়াই লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে যেতো এই চক্র। সেখানে যাওয়ার পর তাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে পাঠানো হতো। নির্যাতনের মুখে কেউ কেউ প্রশিক্ষণ ক্যাম্প থেকে পালিয়েও আসেন।

এমনই একজন নরসিংদীর পলাশ থানার বাসিন্দা মো. আকরাম হোসেন (২৪)। তিনি প্রশিক্ষণ ক্যাম্প থেকে পালিয়ে গত ২৬ জানুয়ারি দেশে ফেরেন। ফিরে এসে তিনি অন্যান্য ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী আমিনুলের স্ত্রী গত বছরের ২ ফেব্রুয়ারি বনানী থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরেই তামান্নাকে গ্রেফতার করে সিআইডি।

এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শতাধিক বাংলাদেশি জড়িয়ে পড়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

/এসও/এমএএল/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
ইরানের বিরুদ্ধে মার্কিন ‘ইকোনমিক আউটকাস্ট’ অভিযানে যোগ দিলো ইইউ
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ