অবৈধ বাংলাদেশিদের ফেরাতে ঢাকার সহায়তা চায় দিল্লি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৬, ১৯:১৭ আপডেট : ০৭ মে ২০২৬, ২১:২২

ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে দিল্লি। বৃহস্পতিবার (৭ মে) ভারতের নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ‘পুশ ইন’ বিষয়ক মন্তব্যের পরিপ্রেক্ষিতে রণধীর জসওয়াল বলেন, ‘‘আমরা কয়েক দিন ধরে এই প্রকৃতির মন্তব্য করতে দেখেছি। এসব মন্তব্যকে অবশ্যই মূল ইস্যুর প্রেক্ষাপটে দেখতে হবে। ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। জাতীয়তা যাচাইয়ের জন্য ২ হাজার ৮৬০টিরও বেশি কেস বাংলাদেশের কাছে বিচারাধীন রয়েছে এবং এর মধ্যে কয়েকটি বা এর মধ্যে বেশ কয়েকটি ৫ বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে।’’

তিনি বলেন, ‘‘আপনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন—যেকোনও বিদেশি নাগরিক যে দেশে অবৈধ তাকে অবশ্যই আইন, পদ্ধতি এবং প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় প্রক্রিয়া এবং ব্যবস্থা অনুসারে প্রত্যাবাসন করতে হবে। আমরা আশা করি, বাংলাদেশ জাতীয়তা যাচাই ত্বরান্বিত করবে, যাতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন বাংলাদেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।’’

তিস্তার পানি ভাগাভাগি প্রসঙ্গে আরেক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ভারত এবং বাংলাদেশের মধ্যে ৫৪টি নদী রয়েছে , যা দুটি দেশ ভাগ করে নেয়। পানি সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা দ্বিপাক্ষিক প্রক্রিয়া তৈরি করেছি এবং এই দ্বিপাক্ষিক প্রক্রিয়াগুলো নিয়মিত বিরতিতে মিলিত হয়।’’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মুম্বাইয়ে গাড়িতে ধাক্কা দিয়ে পালাতে গিয়ে পুলিশকেও চাপা দেওয়ার চেষ্টা নারীর
গঙ্গার পানি না আসলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
চাকরি না পাওয়ার আক্ষেপ থেকে ১৩০ কোটির ব্যবসা
সর্বশেষ খবর
আজ নেই বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
আজ নেই বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
স্কুল থেকে ফেরার পথে হাত হারানো ছেলেটি পা দিয়ে লিখে এইচএসসিতে পেলো জিপিএ-৫
স্কুল থেকে ফেরার পথে হাত হারানো ছেলেটি পা দিয়ে লিখে এইচএসসিতে পেলো জিপিএ-৫
টিভিতে আজকের খেলা (২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ নভেম্বর, ২০২৬)
শাল্লায় যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগে মামলা
শাল্লায় যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত