১৭ থেকে ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টে অবকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৬, ১২:১৩আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১২:৫২

সুপ্রিম কোর্ট

আগামী ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ থাকবে। এ সময়ে আপিল বিভাগে মামলা সংক্রান্ত জরুরি বিষয়গুলো নিষ্পত্তির জন্য বিচারপতি মো. নিজামুল হককে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

আগামী ১৮ ও ২৫ এপ্রিল আপিল বিভাগের বিচারপতি মো. নিজামুল হক চেম্বার কোর্টে বেলা ১১ টা থেকে শুনানি গ্রহণ করবেন। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী স্বাক্ষরিত চেম্বার কোর্ট সংক্রান্ত প্রধান বিচারপতির এ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও জানানো হয়েছে।

সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম ১৭ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বেশ কটি অবকাশকালীন বেঞ্চ ও আপিলের জন্য চেম্বার কোর্ট থাকবে।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি