স্পিডবোটের যাত্রীভাড়া কত নির্ধারণ করা হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মে ২০২৬, ১৯:৫০আপডেট : ১২ মে ২০২৬, ১৯:৫০

স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি এবং নৌরুট-ভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১২ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।  

এতে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ মোতাবেক স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি এবং নৌরুট ভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হলো। 

শান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের ভাড়া প্রতি কিলোমিটার ১৪ টাকা ০১ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ পয়সা বাড়িয়ে ১৫ টাকা, পরের ১০ কিলোমিটারের ভাড়া প্রতি কিলোমিটার ১০ টাকা থেকে ৮০ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৮০ পয়সা করে এবং অবশিষ্ট দূরত্ব প্রতি কিলোমিটার ৮ টাকা থেকে ৬৪ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৬৪ পয়সা করে পুনর্নির্ধারণ করা হয়েছে।  

অশান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ১৬ টাকা ০১ পয়সা থেকে ৯৯ পয়সা বাড়িয়ে ১৭ টাকা করে এবং অবশিষ্ট দূরত্ব প্রতি কিলোমিটার ১৪ টাকা ০১ পয়সা থেকে ৯৯ পয়সা বাড়িয়ে ১৫ টাকা করে পুনর্নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া আরিচা, নাজিরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, আশুগঞ্জ-ভৈরব, বাঘাবাড়ী, চট্টগ্রাম ও চাঁদপুর নৌবন্দরের ৪৪টি রুটের ভাড়া বাড়ানো হয়েছে। এক্ষেত্রে ভাড়া সর্বনিম্ন ৫ টাকা ও সর্বোচ্চ ৬০ টাকা বেড়েছে। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশি নাবিকদের আরব আমিরাতসহ অন্যান্য দেশে ভিসা জটিলতা সমাধানের নির্দেশ 
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, সংসদে জানালেন নৌমন্ত্রী 
তেল দূষণ ও জাহাজডুবির ক্ষতিপূরণে নতুন পথ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ