দেশের সব খেলাকে বাংলা ট্রিবিউন তুলে ধরার চেষ্টা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৬, ০৮:৩০আপডেট : ১৩ মে ২০২৬, ১১:১৭

বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘বাংলা ট্রিবিউন দেশের সব খেলাকে তুলে ধরার চেষ্টা করছে’। বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি একথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী এখন ওআইসি যুব সম্মেলনে যোগ দিতে তুরস্কে অবস্থান করছেন। সেখান থেকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বাংলা ট্রিবিউনের ১২ বছরপূর্তি উপলক্ষে আমি প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এই ডিজিটাল যুগে একটি পোর্টাল হাটি হাটি পা পা করে এখন এক যুগ পার করেছে। এটা অনেক বড় বিষয়। দেশে গণমাধ্যমে বা অনলাইনের মধ্যে তারা আলাদা করে জায়গা করে নিয়েছে।’

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘একজন ক্রীড়া প্রতিমন্ত্রী বা সাবেক ফুটবলার হয়ে আমি বলবো, বাংলা ট্রিবিউন দেশের সব খেলাকে তুলে ধরার চেষ্টা করছে। দেশের খেলাগুলোকে নানানভাবে লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলছে। এটা অনেক ভালো দিক। খেলোয়াড়দের পাশাপাশি সংগঠকরাও এতে করে উপকৃত হচ্ছে। আবার ক্রীড়াঙ্গনে সমস্যা নিয়েও কথা বলছে। এতে করে আমাদের ক্রীড়া উন্নয়নে এগিয়ে যেতে সুবিধা হচ্ছে। পাঠকরাও পাচ্ছে নিত্য নতুন খেলার খবর।‘

তিনি বাংলা ট্রিবিউনের সাফল্য কামনা করে বলেন, ‘আশা করছি সামনের দিকে বাংলা ট্রিবিউন আরও এগিয়ে যাবে। আমাদের ক্রীড়াঙ্গণ নিয়ে আরও লেখালেখি হবে। পরিশেষে আবারও বাংলা ট্রিবিউনের যুগপূর্তিতে সবাইকে অভিনন্দন।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। এক যুগের পথচলায় বাংলা ট্রিবিউন যেমন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখার চেষ্টা করে যাচ্ছে, তেমনই সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার মূলমন্ত্রে পাঠকদের আস্থার জায়গাও অর্জন করতে পেরেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণের বিশিষ্টজনেরা

/ইউএস/
সম্পর্কিত
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে জনস্রোত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ